কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ২০২২ সালে এক হাজার ৩৪ জন শ্রমিক নিহত এবং এক হাজার ৩৭ জন শ্রমিক আহত হয়েছেন। এ ছাড়া নির্যাতনের শিকার হয়ে ১৩৫ জন শ্রমিক নিহত এবং ১৫৫ জন আহত হন। বিভিন্ন সেক্টরে ১৯৬টি শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।
শ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুতের তারে জড়িয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদের জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে কাজ করার সময় এ ঘটনাটি ঘটে।
নারায়ণগঞ্জের চাষাড়া সরকারি মহিলা কলেজের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।
যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজারে বয়লার বিস্ফোরনে এক শ্রমিকের মৃত্যু,আহত ২ জন।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জানালার গ্রিলের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার বসুরহাট উত্তর বাজারের শাহীন মেটাল ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের গোপালপুরে রাইস মিলের বয়লার ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রাজধানীর আজিমপুরে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।শুক্রবার (২২ এপ্রিল) রাতে এই দুর্ঘটনা ঘটে। লালবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক নতুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী-লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
জাতিসংঘ বলেছে, কর্মক্ষেত্র সম্পর্কিত অসুস্থতা এবং আঘাতে বছরে প্রায় ২০ লাখ লোকের মৃত্যু হচ্ছে। মূলত দীর্ঘ কর্ম ঘন্টার কারণে এই মৃত্যু ঘটছে। মহামারি পরিস্থিতির মধ্যে এই মৃত্যু ঝুঁকি আরো খারাপ হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।