হবিগঞ্জের বাহুবলে কবরস্থানে গরু ছাগল ছাড়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে তাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জের বাহুবল উপজেলার বাবনাকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ওয়াহিদ মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ওয়াহিদ মিয়া ওই গ্রামের ইছাক উল্লাহর পুত্র। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত অর্ধশতাধিক।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতীতে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৪/৫ জন আহত হয়। শুক্রবার দিবাগত রাতে জেলা শহরের উত্তর ছায়াবিথীর হাক্কানী এলাকায় এ ঘটনা ঘটে।
মেক্সিকোতে দু’টি মাদক চক্রের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। যাদের মধ্যে চারজন গুয়াতেমালান নাগরিক।
নেত্রকোনার পূর্বধলায় বাস-অটোরিকশা সংঘর্ষে শাকিল মিয়া (১৭) নামে এক যাত্রী নিহত হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সানোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১২ জন।
চাঁপাইনবাবগঞ্জের ফকল্যান্ড মোড়ে মোটরসাইকেল সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান ওরফে শামসুল (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জাহিদ হাসান ওরফে শামসুল হচ্ছেন জেলার নাচোল উপজেলার নিজামপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
চাঁদপুর শহরের পুরান বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আল আমিন (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে প্রায় ৩০টি দোকান ভাঙচুর করা হয়।