সমাজ

থিয়েটার আমাদের সমাজের বাস্তবতা তুলে ধরেঃ কুবি উপাচার্য

থিয়েটার আমাদের সমাজের বাস্তবতা তুলে ধরেঃ কুবি উপাচার্য

কুবি প্রতিনিধিঃ 'থিয়েটার আমাদের সমাজের বাস্তবতা ও বিভিন্ন অসংগতি তুলে ধরেন যারমধ্যে থাকে মানুষের বেঁচে থাকার গল্প ও মানুষের সংগ্রামের গল্প। যেখান থেকে শিক্ষা নিয়ে আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করতে পারি।

শেখ কামালকে অনুসরণ করে যুব সমাজ দেশের মর্যাদাকে সমুন্নত করবে : প্রধানমন্ত্রী

শেখ কামালকে অনুসরণ করে যুব সমাজ দেশের মর্যাদাকে সমুন্নত করবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, শেখ কামালের নীতি ও আদর্শ অনুসরণ করে আমাদের যুব সমাজ নিজেদেরকে গড়ে তুলবে এবং শুধু দেশে নয় আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের মর্যাদাকে আরো সমুন্নত করবে।

অটিজম ব্যক্তিরা সমাজের বোঝা নয় : রাষ্ট্রপতি

অটিজম ব্যক্তিরা সমাজের বোঝা নয় : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা সমাজের বোঝা নয়।তিনি বলেন, উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদানের মাধ্যমে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব। এক্ষেত্রে তাদের জন্য উপযুক্ত কর্মক্ষেত্র ও কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং পারিবারিক ও সামাজিকভাবে সমর্থন ও সহায়তা প্রদান অত্যন্ত জরুরি।

পরিবার : আদর্শ সমাজ বিনির্মাণের অনুষঙ্গ

পরিবার : আদর্শ সমাজ বিনির্মাণের অনুষঙ্গ

প্রবাদে আছে, ‘পরিবারের দিকে খেয়াল দাও, দেখবে সমাজ আপনা থেকেই ঠিক হয়ে যাবে।’ ইসলামী সমাজের যে স্বপ্ন আমরা দেখি তার বাস্তবায়ন করতে হলে পরিবারে ইসলাম চর্চার দিকে আমাদের গুরুত্বারোপ করতে হবে সবচেয়ে বেশি। 

পাবনায় সমাজসেবা দিবসে ৭ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ

পাবনায় সমাজসেবা দিবসে ৭ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ

বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের কর্তৃক সমাজ সেবা দিবসে মুজিববর্ষ উপলক্ষে অসহায় দুস্থ্যদের মাঝে ৭ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

সমাজ সেবার  নিয়োগ পরীক্ষা হঠাৎ স্থগিত;  ৬ লক্ষাধিক পরীক্ষার্থী হয়রানির শিকার

সমাজ সেবার নিয়োগ পরীক্ষা হঠাৎ স্থগিত; ৬ লক্ষাধিক পরীক্ষার্থী হয়রানির শিকার

পাবনা প্রতিনিধি: সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা হঠাৎ স্থগিত ঘোষণা করায় সাড়ে ৬ লক্ষাধিক পরীক্ষার্থী হতবাক হয়ে পড়েছেন।

গ্রহণযোগ্য ইসি গঠনে সকলের সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

গ্রহণযোগ্য ইসি গঠনে সকলের সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে  সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেছেন। তিনি আজ সন্ধ্যায় নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ হিসেবে প্রথম দিনেই জাতীয় পার্টির সাথে বৈঠকে এ কথা বলেন।

সমাজতন্ত্র নয়, ভারতকে রামরাজ্য করতে হবে : যোগী

সমাজতন্ত্র নয়, ভারতকে রামরাজ্য করতে হবে : যোগী

ভারতের বিরোধী দলগুলোর ওপর তীব্র আক্রমণ শানিয়ে উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার দাবি করেছেন, দেশে সমাজতন্ত্র বা কমিউনিজম নয় প্রয়োজন রাম রাজ্যের। উত্তরপ্রদেশ বিধানসভার শেষ অধিবেশন চলাকালীন এই বিবৃতি দেন আদিত্যনাথ। এদিন দ্বিতীয় অতিরিক্ত বাজেট পেশ করেছে যোগী সরকার।

আজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস

আজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস

আজ ৩ ডিসেম্বর, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশে পালিত হবে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস। ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে।

গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে : স্পিকার

গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তিনি বলেন, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যম উজ্জ্বল ভূমিকা রাখতে পারে।