বাংলাদেশ জামায়ত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো: নুরুল ইসলাম বুলবুল বলেছেন, আমরা সঙ্ঘাত-সংঘর্ষ চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সঙ্ঘাত এড়ানোর লক্ষে আমরা আজকের কর্মসূচি স্থগিত করে আগামী ৪ আগস্ট (শুক্রবার) রাজধানীতে পুনরায় শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
সমাবেশ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে নয়া পল্টনে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।
বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের হামলার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশের মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করছে দলটি।
নোয়াখালী প্রতিনিধি: সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালনকালে দলীয় নেতাকর্মিদের ওপর হামলা–নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীতে জনসমাবেশ করেছে জেলা বিএনপি।
এক দফা দাবিতে আজ সোমবার (৩১ জুলাই) ঢাকায় এবং কাল সারাদেশে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের নেতারা জানান, আন্দোলন দমাতে আবারো জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে সরকার।
নয়াপল্টনের পরিবর্তে সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। তবে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ বলছে, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করতে পারবে। তবে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামীলীগের হামলা-গ্রেফতার-সহিংসতার প্রতিবাদে আজ সোমবার সারাদেশের সকল জেলা ও বিভাগীয় শহরে জনসমাবেশ করবে বিএনপি।
খুলনায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রবিবার বিকালে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে খুলনার শিববাড়ি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের ছাতকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। রবিবার বিকালে উপজেলা সদরে এ কর্মসূচি পালন করে ছাতক উপজেলা ও পৌর আওয়ামী লীগ।
আগামীকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করা হয়েছে। তবে এর পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।