নাটোরের লালপুরে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারুণ্যের ভূমিকা শীর্ষক এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ
যশোর প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে যশোর থেকে ঢাকায় যওয়ার পথে হামদান এক্সপ্রেস পরিবহনের একটি বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে সংগঠনের ইউনিয়ন সভাপতিসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং আরও ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে প্রথম পর্ব।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয় এবং এর আশপাশে সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।
প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিমকোর্ট চত্বরসংলগ্ন এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রংপুরে ছাত্র শিবিরের হেল্প ডেস্কে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ইসলামী ছাত্র শিবির।
স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ঢাকায় প্রথম বড় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় দলটি। ইতোমধ্যে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে জামায়াত।
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি ও রাজশাহী-চট্টগ্রামে ছাত্র জোটের মিছিলে হামলার প্রতিবাদে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আজ রাজধানীতে ‘তারুণ্যের সমাবেশ’ করবে। এতে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণ জমায়েত হবেন বলে আশা করছেন আয়োজকরা।