মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি বহুজাতিক নিরাপত্তা চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। উপসাগরে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে করা এই চুক্তি থেকে বের হওয়ার সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্র ও আমিরাতের মধ্যকার সম্পর্কের অবনতির বিষয়টিই ফুটিয়ে তুলেছে।
সমুদ্র
ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় আর ঝড়ো হাওয়ার আশঙ্কা নেই। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সঙ্কেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তাল হতে শুরু করেছে সাগর। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তাল রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতের বালিয়াড়িতে দেয়া হয়েছে লাল পতাকা। উপকূলবর্তী লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
বাংলাদেশের সামুদ্রিক পানিসীমায় মৎস্য আহরণ বন্ধে মনিটরিং জোরদারের নির্দেশনা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। নির্দেশনায় আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক পানিসীমায় সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে।
বঙ্গোসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। সেটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেক্ষেত্রে ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মোচা’।সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হয়।
বাংলাদেশের সমুদ্র সম্পদ নিয়ে গবেষণা ও বিনিয়োগের জন্য জার্মান বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, সৌদি আরব বাংলাদেশের জ্বালানি খাতের পাশাপাশি সমুদ্রবন্দর ও বিমানবন্দরে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বলেন, তারা আমাদের সমুদ্র ও বিমান বন্দরে বিনিয়োগ করতে চায়।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়ে দীর্ঘ ৩৮ ঘণ্টার বৈঠক শেষে সমুদ্র চুক্তি স্বাক্ষরিত হয়।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ২০২৬ সালে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হবে।