চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর বাজার থেকে বিক্রয় নিষিদ্ধ টিসিবির ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ ও এক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন।সোমবার (২৫ আগস্ট) সকাল ৭টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সয়াবিন তেল
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন থেকে ২৮৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।
সয়াবিনের দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে। বোতলের সয়াবিনের দাম আগের চেয়ে বেড়েছে। তবে খোলা সয়াবিনের দাম কমিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দাম ঘোষণার আগে ট্যারিফ কমিশন, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে।
বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম এখন তিন বছরের মধ্যে সর্বনিম্ন। বিশ্বব্যাংকের নিয়মিত মাসিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে পণ্যটির গড় মূল্য নেমে এসেছে প্রতি টন ৯৭১ ডলারে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে খরচ হবে ১৯৪ কোটি ৭০ লাখ টাকা।
ঢাকার কয়েকটি বাজার ঘুরে না পেয়ে ঢাকার গুলশানের ডিসিসি মার্কেটে সয়াবিন তেল কিনতে এসেছেন আনোয়ার হোসেন। কিন্তু পুরো বাজার ঘুরে কোথাও সয়াবিন তেল পেলেন না। একজন বিক্রেতার সঙ্গে তাকে বলতে শোনা যায়, ''তোমাদের এত বড় বাজার, তার কোথাও সয়াবিন তেল নেই, এটা কেমন কথা?''