চাকরি শেষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত জটিলতা নিরসন ও নতুন সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার।
সরকারি চাকরি
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা তিন দিনের ছুটি পাবেন। বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর বৃহস্পতিবার একদিন ছুটি থাকবে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট তিন দিন ছুটি উপভোগ করতে পারবেন তারা।
কর্মচারী কল্যাণ বোর্ডের প্রস্তাব ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পর সরকারি কর্মচারীদের চিকিৎসায় অনুদান মঞ্জুরির হার পুনর্নির্ধারণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের আয়কর নির্দেশিকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৪২ ধরনের ভাতা ও সুবিধাকে করমুক্ত রেখেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।
সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ হওয়া খালি বাসা ১০ দিনের মধ্যে ‘দখল’ নিতে হবে। এ নির্দেশনা দিয়ে সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব সিনিয়র, সচিব, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮ এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে অধ্যাদেশটি জারি করা হয়।
‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশে পরিমার্জন করে তিন ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের কথা বলা হয়েছে। শাস্তি নিশ্চিতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।
জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম।
চলতি মাসের প্রথম সপ্তাহে সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির খবর। সাপ্তাহিক ছুটির সঙ্গে পবিত্র আশুরার ছুটি যুক্ত হওয়ায় তারা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি।
বর্তমানে বিভিন্ন সরকারি দপ্তরে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ খালি রয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত ২০২৪ সালের সরকারি কর্মচারীদের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।