ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে। এছাড়াও চট্টগ্রাম ও সিলেটে ২৪৯, ঢাকায় ২২৪, শ্রীমঙ্গলে ২১৭, মাদারীপুরে ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
- মুশফিকেই ভরসা, ৭ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ
- * * * *
- তামিমকে পেছনে ফেলে রেকর্ড অবস্থানে মুশফিক
- * * * *
- চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি
- * * * *
- যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে
- * * * *
- ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে হাসপাতালে জামায়াত আমির
- * * * *
সর্বোচ্চ
সিলেটে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস উঠেছে। বৃহস্পতিবার (২৩ মে) বেলা ৩টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
বেশ কয়েকদিন ধরেই তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা ও যশোরের ওপর দিয়ে।বুধবার (১ মে) বিকেল ৩টায় এ দুই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
মরুভূমির মতো তাপমাত্রার পারদ যেন চুয়াডাঙ্গায় বেড়েই চলেছে। পূর্বের সব রেকর্ড ভেঙে চুয়াডাঙ্গায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৭ ডিগ্রিতে।
ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল মাসের মুখোমুখি হয়েছে মিয়ানমার। দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে রোববার রেকর্ড ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস (১১৮.৭৬ ফারেনহাইট) তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে।
কুষ্টিয়ায় সর্বোচ্চ ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের রেকর্ডটি ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি। সময়ের হিসাবেও তীব্র তাপপ্রবাহের রেকর্ড হয়েছে, চলছে টানা ১০ দিন ধরে।
অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। গেল কয়েকদিন থেকে এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। ৩৫ বছর পর আজ শুক্রবার বগুড়ায় দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে তীব্র তাপদাহ। এতে ওষ্ঠাগত হয়ে পড়েছে এখানকার মানুষের জনজীবন। গরমে অস্বস্তি বেড়েছে কয়েক গুণ।
গত ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত দেশটিতে বৃষ্টিপাত হয়েছে। ১৯৪৯ সালের পর থেকে দেশটি কখনোই আর এতো বৃষ্টি প্রত্যক্ষ করেনি।
পটুয়াখালীর খেপুপাড়ায় গত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকাল সোমবার। এদিন তাপমাত্রা উঠেছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। যা আজ সারাদেশের মধ্যেও সর্বোচ্চ। চলতি মৌসুমেও এটিই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।