দেশের চারটি বড় প্রকল্পে ১৪০ কোটি (১.৪ বিলিয়ন) ইউএস ডলার অর্থায়ন ও সহযোগিতা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এই সহায়তা দেওয়া হবে।
- সরাইলে তিতাস নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
- * * * *
- সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ১৯২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১
- * * * *
- ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্র ধরে কিশোরীকে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৩
- * * * *
- মহেশপুরে সালিশি বৈঠকে হামলায় আহত ৮
- * * * *
- সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও সাতজন
- * * * *
সহায়তা দেবে
লেবাননকে সাঁজোয়া যান ও আভিযানিক সহায়তা দিতে সম্মত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। তিনি লেবাননে যুদ্ধের বিস্তৃতি না ঘটাতে ইসরায়েলের প্রতি আহ্বানও জানিয়েছেন।
বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের ৯টি জেলায় ৬৩০টি ঘর নির্মাণে সহায়তা দেবে সৌদি আরব।
রোহিঙ্গা শরণার্থী নারী ও মেয়েদের পাশাপাশি আশ্রয়দাতা সম্প্রদায়ের ক্ষমতায়নে তিন দশমিক তিন মিলিয়ন (৩৩ লাখ) ডলার সহায়তা দেবে জাপান। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে।
বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ২০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন ইউএসএইড’র প্রতিনিধি অঞ্জলি কর।
ঢাকার গাবতলী থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত মেট্রোরেল–২ প্রকল্প নির্মাণে সহায়তা দিতে সম্মত হয়েছে চীন। ঢাকা সফররত চীনের এক্সিম ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বুধবার (৩ জুলাই) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য পাঁচ মিলিয়ন (৫০ লাখ) ডলার অনুদান দেবে কুয়েত। বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করে দেশটির গণমাধ্যম।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় আরও ৪ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
রোহিঙ্গাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আরও ২৬ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ ঘোষণা দেয়।
কোভিড-১৯ ভ্যাক্সিন ক্রয়ে বড় অংকের আর্থিক সহায়তা দেবে বিশ্বব্যাংক। একই সাথে স্বাস্থ্য খাতের উন্নয়নে ‘৫ম স্বাস্থ্য জনসংখ্যা পুষ্টি সেক্টর কর্মসূচি’ গ্রহণেও আর্থিক সহায়তা দেবে সংস্থাটি।