টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র নিহত হয়েছে।
সাইকেল
পাবনা প্রতিনিধি: পাবনায় মোটরসাইকেল-নসিমন মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের চাকলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জরিমানা গুনতে হয় বিদ্যুতের (নেসকো) উপ-সহকারী প্রকৌশলীকে। প্রতিশোধ নিতে এ ঘটনায় আধা ঘন্টার মধ্যেই ঈশ্বরদী শহরের পোষ্ট অফিস মোড় এলাকায় অবস্থিত ট্রাফিক অফিসের বিদ্যুৎ বকেয়া বিলের অজুহাতে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
কুমিল্লার বুড়িচংয়ে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আরিফ আহমেদ (২৩) ও নয়ন মিয়া (২৪) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন।উপজেলার শ্রীপুর-রাজাবাড়ি সড়কের ইকো কয়েল কারখানার সামনে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাও গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় রিদয় হোসেন (২০), লায়েক আহমদ (২০) ও জামিল মিয়া (২০) নামের তিন বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) রাতে সুনামগঞ্জ -সিলেট আঞ্চলিক সড়কের এই দুর্ঘটনা ঘটে।
ফেনীর ছাগলনাইয়ায় মোটরসাইকেল চাপায় মারিয়া আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে ছাগলনাইয়া পৌরসভার সুবেদারি রাস্তার মাথায় হিন্দু বাড়ি সামনে এই দুর্ঘটনা ঘটে।
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাতে নোয়াখালীর সুধারাম থানার কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. কামাল হোসেন (৪৫) সুধারামের কালাদরাপ ইউনিয়নের হাজি বাড়ির হাজি মোমিন উল্লাহর ছেলে।
চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় বাসের ধাক্কায় মোবারক হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই আরোহীর। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।