এশিয়া কাপে আফগানিস্তানের সাথে ৭ উইকেটে বাংলাদেশ হারলেও সুখবর পেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসন। আফগানস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল সাকিব আল হাসানের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম ম্যাচ। মাইলফলক ছোঁয়া ম্যাচে বাংলাদেশ অবশ্য হার নিয়ে মাঠ ছাড়ে। এদিন ব্যাট হাতেও সফল হতে পারেননি সাকিব।
সাকিব আল হাসান
এশিয়া কাপের এবারের আসরে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচে টাইগারদের নেতৃত্বে থাকবেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বেটউইনার নিউজের সাথে চুক্তি বাতিল না করলে সাকিব আল হাসানের বিষয়ে কঠিন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
টেলিকম প্রতিষ্ঠান বাংলালিংক ও যমুনা ব্যাংককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। বেআইনিভাবে ব্র্যান্ড ইমেজ, ছবি ব্যবহার করার অভিযোগে দুই প্রতিষ্ঠানের কাছে পাঁচ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠান তিনি।আজ রোববার সাকিব আল হাসানের পক্ষে ব্যারিস্টার আশরাফুল হাদী এ নোটিশ পাঠান।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান। তবে দক্ষিণ আফ্রিকা সফর ও পারিবারিক ঝামেলার কারণে মোহামেডানের হয়ে খেলা হয়নি তার একটি ম্যাচও।
ক্যান্সারে আক্রান্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মারা গেছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা চলছিল নার্গিস বেগমের। শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় মৃত্যুবরণ করেন তিনি।
সাকিবের পরিবারের পাচ সদস্য অসুস্থ। রয়েছেন দুই হাসপাতালে। তাদের পাশে থাকতে সোমবারই দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার কথা ছিল সাকিবের।
ছুটি চেয়েছিলেন আগেই। তা নিয়ে দ্বিধাদ্বন্দে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশেষে প্রত্যাশার ছুটি পেলেন সাকিব আল হাসান। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ক্রিকেটের সব ফরম্যাটে ছুটিতে থাকবেন তিনি।
যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফিরে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার তিনি ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২১ সালের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের শীর্ষ তারকা সাকিব আল হাসান।