সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মোঃ আলিমুল ইসলাম (২৯)। সে কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের নাজমুল হোসেনের ছেলে।
- দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
- * * * *
- এইচএসসি সম্পূরক পরীক্ষা দিচ্ছেন সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থী
- * * * *
- কম্পিউটারে কাজের গতি কয়েকগুণ বাড়াবে ২০ কিবোর্ড শর্টকাট
- * * * *
- নেত্রকোণায় দিনব্যাপী ‘ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মসূচি’ অনুষ্ঠিত
- * * * *
- কারখানায় চাকরি দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন শেষ ২২ নভেম্বর
- * * * *
সাতক্ষীর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোপালপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়কে রাস্তা সংযুক্ত ড্রেন নির্মাণকালে দেয়াল চাপা পড়ে শ্রমিক নিহত হয়েছেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক সাতক্ষীরা জেলায় বায়ু বিদ্যুৎকেন্দ্র এবং নোয়াখালী জেলায় সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দিয়েছে সরকার।
সাতক্ষীরা সদর উপজেলার চারটি গ্রামের প্রায় দুই হাজার মানুষের সুপেয় পানির সংকট নিরসনের লক্ষ্যে পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন করেছে আর-প্যাক বাংলাদেশ প্যাকেজিং কোম্পানি লিমিটেড।
সাতক্ষীরার খেজুরের পাতা, কাশফুলের গাছ ও খড় দিয়ে তৈরী পণ্য যেন বিশ্ব জয় করেছে। সাত সমুদ্র তের নদী পেরিয়ে সাতক্ষীরার গপিনাথপুর গ্রামের নারীদের হাতের তৈরী বিভিন্ন খড় ও খেজুরের পাতার তৈরী বুনন শিল্পের নান্দনিক বিভিন্ন পন্য সামগ্রী এখন রপ্তানি হচ্ছে ইউরোপ, জার্মানি, ইতালি, স্পেন, অস্ট্রেলিয়া, কানাডা, পেরু, স্পেনসহ আমেরিকার অন্তত ২০ থেকে ২৫টি দেশে।
সাতক্ষীরা জেলা প্রশাসক প্রশাসন থেকে ইট পোড়ানোর লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় গতকাল সদর উপজেলার ঘোনা ইউনিয়নের মের্সাস নিউ সরদার ব্রিকসের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগের কাচিকাটা টহলফাঁড়ির সদস্যরা নদীতে ভাসমান একটি বাঘের মরদেহ উদ্ধার করেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা গহিন সুন্দরবনের রায়মঙ্গল নদীতে ভাসমান অবস্থায় মস্তক বিহীন অর্ধগলিত বাঘটি উদ্ধার করে।
দীর্ঘ ৫৮ বছর পর আজ আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে আবারো চালু হতে যাচ্ছে সাতক্ষীরার বসন্তপুর নৌ বন্দর। বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় সরকার এটি চালুর উদ্যোগ নেয়ায়, নতুন অর্থনৈতিক কেন্দ্র গড়ে ওঠার পাশাপাশি প্রসার ঘটবে নৌ-পথে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম। এছাড়াও কম খরচে, স্বল্প সময়ে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সাথে ভারতের ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ এহছান হাবীব অয়নকে।
সাতক্ষীরা জেলাব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে তেমন কোন প্রভাব পড়েনি । দূরপাল্লার গণপরিবহন সাতক্ষীরা থেকে ছেড়ে না গেলেও অন্যান্য যান চলাচল ছিল স্বাভাবিক