হত্যা-গণহত্যার অভিযোগে পালিয়ে বেড়ানো আওয়ামী লীগের নেতাদের মধ্যে এবার গ্রেফতার হলেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিম।
- পিএসজিকে হারিয়ে ফরাসি সুপার কাপ জিতল দে লাঁস
- * * * *
- পশ্চিম তীর দখলের পরিকল্পনা ইসরায়েলের, সেনার বদলে মোতায়েন হচ্ছে পুলিশ
- * * * *
- মৌসুম শেষে অবসরের ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- * * * *
- ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে কমিউনিটি শিল্ড জিতল আর্সেনাল
- * * * *
- দাবানলে পুড়ছে বেলজিয়াম, ছড়াচ্ছে জার্মানি সীমান্তের দিকে
- * * * *
সাবেক এমপি
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সাবেক এমপি মাহমুদুল হক সায়েম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র খাইরুল আলম ভূঁইয়াসহ আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। মামলায় ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সাতক্ষীরার কলারোয়ার মানিকনগরের আবদুল গফুরসহ বিএনপি-জামায়াতের সাত নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, চাঁদা দাবি, হত্যার হুমকিসহ ৬০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তফা লুৎফুল্লাহ, সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ৪৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পর অবশেষে জামিন পেলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ নেতাকর্মী।
বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার ধামরাইয়ে গুলিবিদ্ধ হয়ে আফিকুল ইসলাম সাদ (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সাবেক দুই সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৮২ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৮০-৯০ জনকে আসামি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদসহ আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোস্তাক আহমেদ নামে এক যুবককে গুলি করে হত্যা ও কয়েকজনকে আহত করার অভিযোগে হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহিরকে প্রধান আসামি করে ১১১ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী ও সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এমপি আবু রেজা নেজামুদ্দীন নদভীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক সরকারসহ আওয়ামী লীগের ছয় শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।শনিবার (১৭ আগস্ট) আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।