সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সিলেট বিভাগে শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করছে সংস্থাটি। রবিবার সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুমি বায়ুও বাংলাদেশের ওপর সক্রিয়। এ অবস্থায় দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) জানিয়েছে, মঙ্গলবার (২০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার মধ্যে তীব্র বজ্রসহ প্রাক-মৌসুমি বর্ষণ অব্যাহত থাকতে পারে।