রাজধানীর ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার আগামী দুই সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।রাজধানীর ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার অপসারণের নির্দেশনা চেয়ে আনা রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রুলসহ এই আদেশ দেন।
সার
আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার’র (আইএআরসি) অনুমিত হিসাব বলছে, প্রতিবছর বাংলাদেশে দেড় লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হন। এর মধ্যে ১ লাখ ৮ হাজারই মারা যান।
বিশ্ব জুড়ে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ক্যান্সার রোগীর সংখ্যা। বর্তমানে ক্যান্সার বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান রোগে পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুসারে, ২০১৮ সালে ৯.৬ মিলিয়ন ব্যক্তির মৃত্যু হয়েছে এই রোগে। তাই ক্যান্সার সম্পর্কিত সমস্যাগুলো মোকাবিলা করার জন্য বিশ্ব জুড়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় ৪ ফেব্রুয়ারি।
সিলেটের শ্রীমঙ্গল মেট্রো এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের অফিস থেকে নকল ব্যান্ডরোল যুক্ত ৬০ হাজার শলাকা সর্দ্দার বিড়ি জব্দ করা হয়েছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে দেশের ব্যবসায়িক পরিবেশের অবনতি হয়েছে।
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (এসিআই) ‘মার্কেটিং অফিসার/সিনিয়র মার্কেটিং অফিসার’ পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মোংলা বন্দরের বহিনোঙ্গর এলাকায় সারবোঝাই এমভি শাহাজালাল এক্সপ্রেস নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজের আট কর্মচারীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
আক্রমণভাগে শক্তি বাড়িয়েছে আর্সেনাল। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে বেলজিয়ান ফরোয়ার্ড লিয়ান্দ্র ত্রোসারকে দলে টেনেছে তারা।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। একইসঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল এ কে এম আমিনুল হক।