নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে। চিকিৎসার জন্য সরকারের কাছে তাদের আবেদন করা উচিত। তিনি বলেন, রাজনৈতিক ক্যান্সার চিকিৎসা করার সাহস সরকারের আছে।
সার
পুঁজিবাজারের দরপতন ঠেকাতে নতুন করে সার্কিট ব্রেকার আরোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।নতুন নিয়ম অনুযায়ী শেয়ার দর সর্বোচ্চ বাড়তে পারবে ১০ শতাংশ।
আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের নাগরিকদের জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মাঝারি ধরনের কুয়াশা থাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ ফলে আগামীকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নাগাদ সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ০৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে অনুসন্ধান (সার্চ) কমিটির সপ্তম ও শেষ বৈঠক আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হবে। বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে ১২ থেকে ১৩ জনের একটি সংক্ষিপ্ত তালিকাও করেছে কমিটি। আগামী ২৪ ফেব্রুয়ারি এই চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেয়া হবে।
বাড়িতে ঢুকতেই প্রথমে যে ঘরটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে সেটি হল বসার ঘর। সেই ঘরটি ছোট্ট হলেও যদি হয় সবুজ-মনরোম ভাবুন কতটা প্রশান্তির হবে।
নির্বাচন কমিশন (ইসি) গঠনে ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। তবে চূড়ান্তদের নামের তালিকা প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন সার্চ কমিটির সভাপতি ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক রোববার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আজকের বৈঠকে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য চূড়ান্ত ১০ জনের তালিকা প্রস্তুত করা হতে পারে বলে কমিটি সূত্র জানিয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার নিয়োগে ২০ জনের প্রাথমিক তালিকা প্রস্তুত করেছেন।