সিত্রাং

সিত্রাংয়ের কারণে কালকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

সিত্রাংয়ের কারণে কালকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য আগামীকাল ২৫ অক্টোবর (মঙ্গলবার) তারিখের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এ সকল পরীক্ষার সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সকলকে অতিসত্ত্বর জানানো হবে।

ঘূর্ণিঝড় সিত্রাং : চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় সিত্রাং : চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের উপকূলবর্তী তিন বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ ঘোষণা দেয়।

ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলীয় ১৩ জেলায় আঘাত হানবে : ত্রাণ প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলীয় ১৩ জেলায় আঘাত হানবে : ত্রাণ প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় সিত্রাং সম্পূর্ণভাবে বাংলাদেশে আঘাত হানবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান।তিনি বলেন, এই ঝড় উপকূলীয় ১৩ জেলায় মারাত্মক এবং দুই জেলায় হালকাভাবে আঘাত হানবে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর কলাপাড়া।

ঘূর্ণিঝড় সিত্রাং : রেড এলার্ট জারি ত্রিপুরা, আসামে

ঘূর্ণিঝড় সিত্রাং : রেড এলার্ট জারি ত্রিপুরা, আসামে

ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় সিত্রাং। আর এর জের ধরে ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যে রেড এলার্ট জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গেও বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাং’র প্রভাবে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা

ঘূর্ণিঝড় সিত্রাং’র প্রভাবে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশের উপকূলের কাছাকাছি আসায় এর প্রভাবে চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের সম্ভাবনা  রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।এদিকে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম সমুদ্রবন্দরে নিজস্ব সংকেত ‘অ্যালার্ট-৩’ জারি করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ঘূর্ণিঝড় সিত্রাং : ঝুঁকিতে ১৯ জেলা

ঘূর্ণিঝড় সিত্রাং : ঝুঁকিতে ১৯ জেলা

দেশের উপকূলীয় ১৯টি জেলায় ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদফতর।রোববার (২৩ অক্টোবর) ঘূর্ণিঝড় সিত্রাং ইস্যুতে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ তথ্য জানিয়েছেন।

কতোটা ভয়ঙ্কর হতে পারে ‘সিত্রাং’

কতোটা ভয়ঙ্কর হতে পারে ‘সিত্রাং’

ক্রমশ শক্তি বাড়াচ্ছে উত্তাল আন্দামান সাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। ইতোমধ্যে এটি নিম্নচাপে পরিণত হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড়ের অভিমুখ ঠিক কোনদিকে হবে, সেটি না জানা গেলেও আবহাওয়াবিদরা বলছেন, এটি উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে আন্দামান সাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ ঠিক কোনদিকে হবে, তা এখনও জানা যায়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে এটি আছড়ে পড়তে পারে।