পবিত্র কোরআনের ছোট সুরাগুলোর একটি সুরা ফাতিহা। প্রত্যেক নামাজের শুরুতে এই দোয়া পড়তে হয়। এই সুরায় আল্লাহ তায়ালার প্রশংসা করা হয়েছে এবং তার কাছে হেদায়েত ও সঠিকপথে চলার প্রার্থনা করা হয়েছে। এক কথায় বলতে গেলে সংক্ষিপ্ত আকারে ইসলামের মৌলিক বিষয়গুলো উঠে এসেছে এই সুরায়।
সুরা ফাতিহা
কোরআন শরিফের প্রথম সুরা। ‘ফাতিহা’ শব্দের অর্থ ‘সূচনা’, ‘উদ্বোধন’ বা ‘প্রারম্ভিকা’। এ অর্থ থেকেই এ সুরার গুরুত্ব বোঝা যায়। নামাজে অন্য যেকোনো সুরা পড়ার আগে এটি পড়তে হয়। এর মানে নামাজ পড়তে সুরা ফাতিহা পাঠের মাধ্যমে অন্য সুরা বা আয়াতগুলো পড়তে হয়।
আল-কোরআন মহামহিম স্রষ্টার মহিমান্বিত গ্রন্থ, যাতে বিধৃত হয়েছে মানুষের সফলতার পথ-কাহিনি।