আজারবাইজানের সাথে সাম্প্রতিক সংঘর্ষে আর্মেনীয় সৈন্যদের নিহতের সংখ্যা বেড়ে ১০৫ থেকে ১৩৫ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার এই লড়াই শুরু হয়েছিল এবং বৃহস্পতিবার শেষ হয়েছে।
সৈন্য নিহত
দুই বছর আগে চলা যুদ্ধের পর আবারো বড় ধরনের সংঘর্ষে জড়িয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। আর্মেনিয়া মঙ্গলবার জানিয়েছে, এ সংঘর্ষে তাদের ৫০ জনের মতো সৈন্য নিহত হয়েছে। এদিকে রাশিয়া জানিয়েছে, তারা দেশ দুটিকে দ্রুত অস্ত্রবিরতিতে সম্মত করতে পেরেছে।
ইউক্রেনে রাশিয়ার হামলায় এ পর্যন্ত প্রায় ৯ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। ইউক্রেনের এক কমান্ডার এ তথ্য প্রদান করেছেন। ছয় মাস আগে ইউক্রেনে রুশ হামলা শুরু হয়।
সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় তিন সৈন্য নিহত ও অপর তিনজন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, সিরিয়ার উপকূলীয় প্রদেশ তারটাসে এই ইসরাইলি হামলা চালানো হয়।
শাদের সীমান্তবর্তী নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সামরিক ফাঁড়িতে বিদ্রোহী হামলায় ছয়জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে রাশিয়ার আর্টিলারি হামলায় ইউক্রেনের ৭০ সৈন্য নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা বলছেন।
প্রতিবেশী আফগানিস্তান থেকে চালানো গুলিতে অন্তত পাঁচ পাকিস্তানী সৈন্য নিহত হয়েছে। ইসলামাবাদ রোববার এ খবর জানায়।পাকিস্তানী তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।
ভারতীয় রাজ্য ছত্তিশগড়ের সুকমা জেলায় সোমবার ভোরে আধাসামরিক বাহিনীর একটি ক্যাম্পে গুলি চালানোর ঘটনায় চার সিআরপিএফ কর্মী নিহত এবং তিনজন জখম হয়েছেন
পৃথক বোমা বিস্ফোরণে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ৫ সামরিক সৈন্য নিহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় বাসিন্দারা হামলার বিচার দাবি করেছেন।
মেক্সিকোর পূর্বাঞ্চল থেকে উড্ডয়ন করা একটি বিমান দুর্ঘটনায় দেশটির ছয়জন সেনা সদস্য নিহত হয়েছেন। তারা বিমানটিতে করে ভ্রমণ করছিলেন।