সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় তিন সৈন্য নিহত ও অপর তিনজন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, সিরিয়ার উপকূলীয় প্রদেশ তারটাসে এই ইসরাইলি হামলা চালানো হয়।
সৈন্য
মালির সাহেল অঞ্চলে সন্দেহভাজন উগ্রবাদী হামলায় সামরিক বাহিনীর ৪২ সৈন্য নিহত হয়েছে। তারা ড্রোন ও কামান ব্যবহার করে এ হামলা চালায়। এ প্রাণহানির জন্যে ইসলামিক স্টেট গ্রেটার সাহারাকে (আইএসজিএস) দায়ী করে কর্তৃপক্ষ বুধবার এ খবর জানিয়েছে।
শাদের সীমান্তবর্তী নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সামরিক ফাঁড়িতে বিদ্রোহী হামলায় ছয়জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো তাদের 'যুদ্ধ করতে প্রস্তুত' এমন সেনা সংখ্যা বিপুল সংখ্যায় বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে মার্কিন নিউজগ্রুপ ‘নিউজম্যাক্সকে’ বলেছেন, যুদ্ধে প্রতিদিন ৬০ থেকে ১০০ জন ইউক্রেনীয় সেনা মারা যাচ্ছে এবং আরো ৫০০ জন আহত হচ্ছে।
মারিউপোলে ইউক্রেনের সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে রাশিয়া বলেছে, যারা অস্ত্র সমর্পণ করবে তাদের জীবনের নিশ্চয়তা দেয়া হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই বলেছেন, মারিউপোলে ইউক্রেনের যোদ্ধাদের নিশ্চিহ্ন করার অর্থ হলো আলোচনার সমাপ্তি টেনে দেয়া।
আফগানিস্তান সীমান্তে সন্দেহভাজন উগ্রবাদীদের অতর্কিত হামলায় পাকিস্তানের অন্তত সাত সেনা সদস্য নিহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করার জন্য দেশটিতে সিরিয়া থেকে এক হাজার ভাড়াটে সৈন্য এনেছে। শুক্রবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাসটিরিস্কি বলেছেন, ইউক্রেনের সর্বত্র রুশ গোয়েন্দা ও সৈন্যদল ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের আর কোথাও নিরাপদ জায়গা নেই।
ইউক্রেনে ভাড়াটে সৈন্য নিয়োগের জন্য রাশিয়া সামাজিক যোগাযোগের মাধ্যম এবং গোপন মেসেজিং গ্রুপ ব্যবহার করছে বলে বিবিসি জানতে পেরেছে। এই ভাড়াটে যোদ্ধারা রাশিয়ার সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধ করবে।