জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জেএএক্সএ এক যুগ ধরে মহাকাশ থেকে আলো নিয়ে আসার চেষ্টা করছে। ২০১৫ সালে জেএএক্সএ-এর বিজ্ঞানীরা মহাকাশ থেকে সৌরশক্তি এনে ১.৮ কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করেন। এবার জাপানিজ সংবাদমাধ্যম নিক্কে জানিয়েছে, ২০২৫ সালেই মহাকাশ থেকে আলোকরশ্মির মাধ্যমে সৌরশক্তি আনা হবে।