অতীতের সব রেকর্ড ছাড়িয়ে জাপানে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি এবং মন্দা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মাঝেই বুধবার সবচেয়ে নিরাপদ সম্পত্তি হিসেবে বিবেচিত স্বর্ণের দাম এই রেকর্ড উচ্চতায় পৌঁছে।
স্বর্ণ
যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে এক কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান মামলায় হাফেজ মোহাম্মদ খায়রুল বাশার (৪৫) নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি থানার শাহ নগর গ্রামের জাগির আহমেদ সওদাগরের ছেলে।
যশোরের বেনাপোল সীমান্ত থেকে তিন কেজি ৩৫৩ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৬২ লাখ টাকা।
যশোরে সীমান্ত এলাকা থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার সকালে জেলার শার্শা উপজেলার পাঁচভূলট সীমান্তের নয়কোনা বটতলা এলাকা থেকে এই স্বর্ণের চালান জব্দ করা হয়। তবে স্বর্ণ বহনকারী দুই ব্যক্তি পালিয়ে গেছে।
দেশের বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ায় ফের বাড়লো স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৮ হাজার ৪১৩ টাকা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ
বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। সুদের হার বৃদ্ধি কিছুটা শ্লথ হয়ে আসায় বিনিয়োগ বাড়ছে মূল্যবান এই ধাতুতে। অন্যদিকে করোনার বিধি-নিষেধ আরও শিথিল করেছে চীন। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। এতে বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম।
যশোর জেলার শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ৯ কেজি ৫৫৮ গ্রাম ওজনের ৮২ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়
পাঁচ দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের প্রতি ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা
বেনাপোলে ১৬.৫১০ কেজি ওজনের ১১২টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।বুধবার রাত ১০ টার দিকে বেনাপোলের আমড়াখালী চেকপোস্টের সামনে থেকে তাদের আটক করা হয়।