বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন দামের অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ১ লাখ ২৪ হাজার ৫০১ টাকা হবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
স্বর্ণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর মোট ওজন ৬ কেজি।মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা।
কক্সবাজারের টেকনাফে ২৯ কেজি ১৫০ গ্রাম স্বর্ণালংকারসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অ্যাথলেটিকসে ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে যুক্তরাষ্ট্রের মেয়েরা স্বর্ণ জিতলেও আবারও হতাশ করেছে ছেলেরা।
বরিশালে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, ইউএস ডলার ও কোটি কোটি টাকার সম্পদের নথিপত্রসহ পটুয়াখালীর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদকে বহনকারী একটি গাড়ি আটক করেছে শিক্ষার্থীরা।
প্যারিস অলিম্পিকের চতুর্থ দিনের লড়াই শেষে স্বর্ণ জয়ে সবার শীর্ষে জাপান। তাদের পিছনে রয়েছে অস্ট্রেলিয়া, চীন এবং যুক্তরাষ্ট্র।বুধবার (৩১ জুলাই) পঞ্চম দিনে ২০টি স্বর্ণের লড়াই অনুষ্ঠিত হবে। এর মধ্যে শুধু সাঁতারেই হবে ৫টি স্বর্ণের নিষ্পত্তি।
প্যারিস অলিম্পিকের চতুর্থ দিনের খেলা চলছে। তৃতীয় দিন শেষে সর্বাধিক ৪টি স্বর্ণ পদক, ২টি রৌপ্য ও একটি ব্রোঞ্জ জয় করে পদক তালিকায় শীর্ষে রয়েছে জাপান। সমান চারটি স্বর্ণ জয় করলেও তিন ক্যাটাগরির মোট পদকের সংখ্যা বিবেচনায় তালিকার দুইয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
ফ্রান্সের শিল্প-সাহিত্য ও ভালোবাসার শহর প্যারিস। আর এই শহরটিতেই জমাকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে বিশ্বের সবচেয়ে বৃহত্তর ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমসের। টুর্নামেন্টটির ৩৩তম আসের ফুটবলসহ কয়েকটি ইভেন্ট আগে শুরু হলেও পদকের লড়াই এখনও হয়নি।
বিনিয়োগ বা সঞ্চয়ের জন্য নির্ভরযোগ্য একটি খাত স্বর্ণ। দীর্ঘদিন ধরে সঞ্চিত স্বর্ণ নিতান্ত প্রয়োজনের সময় অনেক কাজে লাগে। তাই আর্থিক স্বচ্ছলতা তৈরির ক্ষেত্রে অন্যান্য যেকোনো সম্পদের বিপরীতে স্বর্ণ একটি সেরা বিকল্প।
ভারতে পাচারের সময় সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে সাতটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।