আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করবে না রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তালেবানের সরকারকে মেনে নেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি মস্কো।
- প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী
- * * * *
- শাহজালালে শতাধিক স্বর্ণবার জব্দ
- * * * *
- ১২০ কোটি টাকায় নির্মিত হবে জিয়া হল: নাসিক প্রশাসক
- * * * *
- গোপালগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণ
- * * * *
- ডাকাতির প্রস্তুতি মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘নুরা পাগলা’ গ্রেপ্তার
- * * * *
স্বীকৃতি
তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এখনই স্বীকৃতি দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।
যুক্তরাষ্ট্র তালেবানকে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছেন এক প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান। এ সময় তিনি ভিয়েতনামের উদাহরণও দেন। তালেবান কর্তৃপক্ষ যদি মানবাধিকারের প্রতি সম্মান দেখায় তবে তাদেরকে স্বীকৃতি দেয়া দরকার বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এমন সংবাদ প্রকাশ করেছে।
তালেবান মঙ্গলবার বলেছে, তারা আফগানিস্তানের ওপর তাদের 'বৈধ প্রতিনিধিত্বকারী' শাসনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার আশা করছে। তাদের যুক্তি হলো, কূটনৈতিক সম্পৃক্ততা বিশ্বব্যাপী নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে এবং কয়েক দশকের নিষ্ঠুর যুদ্ধে আফগানদের যে কষ্ট তা লাঘব হবে।
তুরস্ক বলেছে, আফগানিস্তানে তালেবান সরকার গঠন করার পর তাদের স্বীকৃতি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে আংকারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু একথা বলেছেন।
আফগানিস্তানে রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। রোববার তারা আনুষ্ঠানিকভাবে দেশটির রাজধানী কাবুল দখল করে। এখন নতুন সরকার গড়ার প্রক্রিয়া চলছে। আগামী দু’দিনের মধ্যে সরকার গঠনের কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছে তালেবান।
আফগানিস্তানে তালেবান সরকারকে সবার আগে সৌদি আরব স্বীকৃতি দিচ্ছে। সোমবার বিভ্ন্নি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এমনটাই জানানো হয়েছে।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরো ৬১ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার।
ইসরাইলকে স্বীকৃতি দেয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, “ইহুদিবাদীদের” সঙ্গে ইসলামাবাদ কখনোই সম্পর্ক স্থাপন করবে না।