নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি পাটকলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে মহাসড়কের কাঁচপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। এতে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল এলাকা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
সড়ক অবরোধ
দুই দাবিতে রাজধানীর নতুনবাজারে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় কুড়িল বিশ্বরোড-বাড্ডা সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারধরের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
নড়াইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার দ্রুত বিচারের দাবিতে ঢাকা-বেনাপোল সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজনতা।
ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷
আওয়ামী লীগের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
সরাসরি বুড়িমারী থেকে ‘বুড়িমারী এক্সপ্রেস’ চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন লালমনিরহাটের স্থানীয় বাসিন্দারা। ফলে দূরপাল্লার বাস ও ট্রাকসহ সব ধরনের ভারী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া দুঃখী মাহমুদ (ডিএম) কলেজের মাঠে বসতি স্থাপনা নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে।
ছয় দফা দাবিতে খুলনায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন।
জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে নওগাঁয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।