সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মো. আজগর আলী জনি (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার লালানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফকিরপাড়া এলাকার আলী আহমদের ছেলে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সৌদি আরবের আল কাসিম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
সড়ক দুর্ঘটনায়
মাদারীপুর সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে হবিগঞ্জ সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাকিব (২২)। তিনি সদর উপজেলার কালিকাপুর গ্রামের আবু কালামের ছেলে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বউ-শাশুড়িসহ তিনজন নিহত হয়েছেন।
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের জয়কলস এলাকায় সড়ক দুর্ঘটনায় ডিসি অফিসের দুই কর্মচারী নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়।
চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
কুষ্টিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে দবোরা খানম (সারিকা) নামে একজন নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া শহরের উপজেলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফেনীতে সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছে।
নওগাঁর মান্দা উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সবরীতলা মোড় এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক সাজু মিয়া (৪০) মারা যান। রবিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই শ্রাবণী ভাদুরি (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯ টায় দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ এলাকার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনায় ঘটে।
সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজরে এ ঘটনা ঘটে।মৃত শিক্ষার্থীর নাম ইফতেখার ইসলাম ফামিন।