হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দা থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
হজ্জ
পবিত্র মক্কায় হজ পালনে গিয়ে আরো তিনজন বাংলাদেশীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। পবিত্র হজ আজ। ৯ জিলহজ (সৌদি আরবের স্থানীয় সময়)
আজ ৯ জিলহজ ইয়াওমুল আরাফা বা হাজিদের আরাফার ময়দানে অবস্থানের দিন। এই দিনকেই হজের দিন বলা হয়। এ বছর ৮ জুলাই (শুক্রবার) ইয়াওমে আরাফা। আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিশ্বের ১০ লাখ হজযাত্রী সমবেত হচ্ছেন ইসলামের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আরাফাতের ময়দানে।
মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ৮ জিলহজ বৃহস্পতিবার সকাল থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও বুধবার রাতেই হাজিরা মিনার তাঁবুতে পৌঁছে যান। হজযাত্রীর সংখ্যা বিবেচনায় সৌদি মুয়ালিমরা আগের রাত থেকেই হজযাত্রীদের তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করেন।
আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে। বাংলাদেশ থেকে ইতোমধ্যে হজ ফ্লাইট শেষ হয়েছে। তারপরও হজে পাঠানোর কথা বলে কয়েকটি বেসরকারি এজেন্সির প্রতারণা অব্যাহত রয়েছে। হজে নেয়ার কথা বলে প্রায় তিন শতাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে কয়েকটি এজেন্সি।
চলতি বছর আরাফাতের ময়দানে হজের খুতবাহ দিবেন সম্মানীত শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম আল-ঈসা। একইসাথে মসজিদে নামিরাতে নামাজও পড়াবেন তিনি।
সৌদি আরবের মক্কায় ফাতেমা বেগম (৬০) নামের আরেক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কোটা বেড়েছে বাংলাদেশের হজযাত্রীর। এ বছর অতিরিক্ত আরো দুই হাজার ৪১৫ জন মুসল্লি হজ করত পারবেন।
বুধবার রাতে ধর্মমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার হজ যাত্রীদের হয়রানি কমাতে নানা পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, হজ ব্যবস্থাপনাকে আধুনিক প্রযুক্তিনির্ভর করে এর প্রভূত উন্নয়ন সাধন করা হয়েছে।