হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল খান (৪০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মিরপুর তিতারকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত দুলাল খান উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাও গ্রামের আলম খানের ছেলে। সে তিতারকোনা এলাকায় একটি দোকানে কাঠমিস্ত্রির কাজ করত।