বিশ্বব্যাংক চলতি অর্থবছরে বাংলাদেশকে প্রায় সাড়ে ৩৬ হাজার কোটি টাকার ঋণ প্রতিশ্রুতি দিয়েছে। এক বছরে এত ঋণের প্রতিশ্রুতি এর আগে কখনো দেয়নি সংস্থাটি। চলতি অর্থবছরে বিশ্বব্যাংক থেকে এ পর্যন্ত মোট ৩ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ
হাজার কোটি টাকা
চলতি মাসের (মে) প্রথম ২৬ দিনে প্রবাসীরা ১৪১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৮ টাকা ধরে যার পরিমাণ ১৫ হাজার ৩৩০ কোটি ৬ লাখ টাকা।
চলতি বছরের এপ্রিল মাসে প্রবাসীরা ১৬৮ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৭ টাকা ধরে যার পরিমাণ ১৮ হাজার ১৩ কোটি টাকার বেশি।
বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা পেতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জুন মাসের মধ্যেই এই অর্থ পাওয়া যাবে।
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর বঙ্গবাজার মার্কেটের আড়াই হাজারসহ আশপাশের কয়েকটি মার্কেটের সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার দোকান পুড়ে গেছে এবং ক্ষতি হয়েছে আনুমানিক দুই হাজার কোটি টাকা।বলে দাবি করেছে দোকান মালিক সমিতি।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সমীক্ষায় দেখা গেছে, অনিয়ম, প্রতিষ্ঠানের অক্ষমতা এবং কর ফাঁকির প্রবণতার কারণে বাংলাদেশ প্রতিবছর ৮৪ হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছে।
রমজান সামনে রেখে দেশে রেমিট্যান্স প্রবাহ অনেকটা বেড়েছে। চলতি মার্চ মাসের প্রথম ১৭ দিনে প্রবাসী আয় এসেছে ১১৬ কোটি ৪১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।
‘ব্যাংকে টাকা নেই’, এই প্রসঙ্গ আলোচনায় আসার পর গ্রাহকরা আতঙ্কে প্রায় ৫০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন। এ কথা জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে পাওনা ৩ হাজার ৪৪৯ কোটি টাকা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিমান কর্তৃপক্ষের এক আবেদনের প্রেক্ষিতে এ টাকা মওকুফ করা হচ্ছে।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশের কৃষি খাতে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হবে। উন্নত দেশ, আন্তর্জাতিক দাতা সংস্থা এবং বেসরকারি উদ্যোক্তাদের এ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।