হাতে

নেত্রকোনায় র‌্যাবের হাতে মাদকসহ দুই কারবারি আটক

নেত্রকোনায় র‌্যাবের হাতে মাদকসহ দুই কারবারি আটক

নেত্রকোনা পূর্বধলায় অভিযান চালিয়ে ময়মনসিংহের র‌্যাব ১৪ এর একটি দল মাদকসহ দুই কারবারিকে আটক করেছে। আটককৃতরা হলো- মাদক বিক্রেতা দুর্গাপুর থানার মেলাডহর গ্রামে মৃত আব্দুল জলিলের ছেলে মো. শাহজাহান কবির (৩৫) ও অটোচালক কলমাকান্দা উপজেলার বাগবের গ্রামের মৃত মাহাবুদ্দিনের ছেলে মো. ওমর ফারুক (৩৩)।

ভোরে বৈঠা হাতে মহাসড়কে আওয়ামী লীগ

ভোরে বৈঠা হাতে মহাসড়কে আওয়ামী লীগ

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে কাকডাকা ভোরে বৈঠা হাতে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। বৃহস্পতিবার ভোর ৫টায়  শুরু হওয়া বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভযাত্রায় অংশ নেয় গুরুদাসপুর-বড়াইগ্রামের প্রায় চার শতাধিক নেতাকর্মী।

জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

পটুয়াখালীর বাউফলে জমিজমা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের দায়ের আঘাতে খুন হয়েছেন বড় ভাই। সোমবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার দাশপাড়া ইউনিয়নের মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থলঅভিযানে গাজায় হামাস যোদ্ধাদের হাতে ১১ ইসরায়েলি সেনা নিহত

স্থলঅভিযানে গাজায় হামাস যোদ্ধাদের হাতে ১১ ইসরায়েলি সেনা নিহত

গাজায় স্থলঅভিযান গিয়ে সেখানকার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধাদের হাতে ১১ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আরো দুই সেনা গুরুতর আহত হয়েছে।

আসল পুলিশের হাতে নকল পুলিশ গ্রেপ্তার

আসল পুলিশের হাতে নকল পুলিশ গ্রেপ্তার

নরসিংদী শিবপুর থেকে ৩ ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার বিকেলে উপজেলা পৌর কলেজ গেট এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ খোকন চন্দ্র সরকার।