নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে প্রাণহানির এই ঘটনা ঘটে। সোকোটো রাজ্যের গভর্নরের কার্যালয়ের বরাত দিয়ে মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
হাম
সম্প্রতি দেশের কয়েকটি এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
রংপুরের পীরগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে এসব হামলা করা হয়েছে।
দেশের গণতন্ত্র ধ্বংস করতে বিএনপি’র ইন্ধনে সারাদেশে সাম্প্রদায়িক হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শারদীয় দুর্গোৎসবে দেশের বিভিন্ন স্থানে মন্দির, মণ্ডপ ও বাড়িঘরে হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ।
পূজামণ্ডপে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।
নরওয়ের কঙ্গসবার্গের ঘটনা। হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহতরা ভর্তি হাসপাতালে।দক্ষিণ-পূর্ব নরওয়ের শহর কঙ্গসবার্গ। বুধবার সন্ধে সাড়ে ছয়টা নাগাদ সেখানে আচমকাই তীর-ধনুক নিয়ে হামলা চালায় এক ব্যক্তি।
সিরিয়ার মধ্যাঞ্চলে বুধবার ইসরাইলী বিমান হামলায় একজন সিরীয় সৈন্য ও ইরানপন্থী তিন যোদ্ধা নিহত হয়েছে।
ব্রিটেন ভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা এ খবর জানায়।
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মঙ্গলবার ডাক বিভাগের এক কর্মীর গুলিতে তাঁর দুই সহকর্মী নিহত হয়েছে।কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।তারা বলছে, মেমফিসে ইস্ট লামার ক্যারিয়ার এনেক্স কার্যালয়ে সন্দেহভাজন বন্দুকধারী এ হামলা চালায়। এতে সেখানকার দুই কর্মী নিহত হয়। পরে নিজের ছোঁড়া গুলিতে মারা গেছে ওই হামলাকারী।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিযান প্রদেশের জাযানে বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশীসহ ১০ জন আহত হয়েছে। শুক্রবারের এই হামলার জন্য সৌদি আরব ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের দায়ী করছে।