ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।
- ‘জেলে যাওয়ার প্রস্তুতি নিন’, এআই কোম্পানির প্রধানকে ট্রাম্প প্রশাসনের হুমকি
- * * * *
- মেরামতের এক মাসের মাথায় সৌদি আরবের তেল পাইপলাইনে ফের হামলা
- * * * *
- নবীজি (সা.)-এর অনুকরণ ও অনুসরণ
- * * * *
- ফরিদপুরে যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজান গ্রেফতার
- * * * *
- যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- * * * *
হাম
আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাদাখশান প্রদেশের একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। খবর তোলো নিউজের।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার রিচমন্ড এলাকায় একটি স্কুলের গ্রাজুয়েশন অনুষ্ঠানে বন্দুক হামলায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন।
আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর নিসার আহমদ আহমাদি গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন। সঙ্গে তার চালকও নিহত হয়েছেন। আহত হয়ছেন অন্তত ছয়জন পথচারী।
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।
চলমান লোডশেডিংয়ের কারণে সারাদেশে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
রাশিয়া দাবি করেছে, তাদের সেনাবাহিনী দোনেতস্ক অঞ্চলে ইউক্রেনের বড় ধরনের হামলা ব্যর্থ করে দিয়েছে। এ ঘটনায় ২৫০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে এবং ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করেছে বলেও জানিয়েছে রাশিয়া।
যেন ফিরে এলো নব্বই দশক। ফিরিয়ে আনলো আবাহনী-মোহামেডান। রক্তহিম করা সেই পুরনো স্বাদ, লোম দাঁড়ানো শিহরণ; কী ছিলো না আজ! ক্ষণে ক্ষণে রঙ বদলালো, পরতে পরতে উত্তেজনা ছড়ালো, প্রতি মুহূর্তেই অনিশ্চয়তার রহস্যময় ঘোরে আচ্ছাদিত করে রাখলো। উন্মাদনার এমন পারদ ঠাসা ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতলো মোহামেডান।
রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা হয়েছে। শহরের মেয়র জানিয়েছেন, ড্রোন হামলায় হালকা ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহত হয়নি।
যুক্তরাষ্ট্রের আরিজোনা রাজ্যের মেসার ফিনিক্স মেট্রো এলাকায় পাঁচটি পৃথক স্থানে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক নারী। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।