হাম

১০ বছর পর আজ বঙ্গভবন ছাড়ছেন আবদুল হামিদ

১০ বছর পর আজ বঙ্গভবন ছাড়ছেন আবদুল হামিদ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আজ সোমবার দায়িত্ব গ্রহণ করবেন। আর বিদায় নিবেন টানা দুই মেয়াদে ১০ বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা মো. আবদুল হামিদ। 

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা; একই পরিবারের ১০ সদস্য নিহত

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা; একই পরিবারের ১০ সদস্য নিহত

দক্ষিণ আফ্রিকার পিটারমারিজবার্গ শহরে একটি বসতবাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারী। পরে সেখান থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ১০ জনই একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে সাতজন নারী, তিনজন পুরুষ এবং একজন ১৩ বছর বয়সী কিশোর রয়েছেন।

রাষ্ট্রপতি হিসেবে শেষ‌ ঈদের জামাত আদায় করলেন আবদুল হামিদ

রাষ্ট্রপতি হিসেবে শেষ‌ ঈদের জামাত আদায় করলেন আবদুল হামিদ

২১তম রাষ্ট্রপতি হিসেবে শেষ ঈদের জামাত আদায় করলেন মো: আবদুল হামিদ। শনিবার সকালে জাতীয় ঈদগাহ মাঠে পৌঁছলে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদকে স্বাগত জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি: র‍্যাব ডিজি

ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি: র‍্যাব ডিজি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, গোয়েন্দা, সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি। 

কাশ্মীরে গ্রেনেড হামলায় প্রাণ গেল ৫ ভারতীয় সেনার

কাশ্মীরে গ্রেনেড হামলায় প্রাণ গেল ৫ ভারতীয় সেনার

ভারতের কাশ্মীরে রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচ জওয়ান প্রাণ হারিয়েছেন। কাশ্মীরের ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে পাহাড়ি রাস্তায় যাচ্ছিল আর্মির ট্রাক। ওই সময় সশস্ত্র সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালায়।

মেক্সিকোর অবকাশযাপন কেন্দ্রে বন্দুক হামলা; নিহত ৭

মেক্সিকোর অবকাশযাপন কেন্দ্রে বন্দুক হামলা; নিহত ৭

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতোর একটি অবকাশযাপন কেন্দ্রে সশস্ত্র ব্যক্তিদের হামলায় সাত জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। রবিবার কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পূর্ব জেরুসালেমে সন্ত্রাসী হামলায় ২ জন আহত

পূর্ব জেরুসালেমে সন্ত্রাসী হামলায় ২ জন আহত

পূর্ব জেরুসালেমে মঙ্গলবার বন্দুক হামলায় দু’জন আহত হয়েছে। ইসরাইলি পুলিশ ও মেডিক্যাল সুত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।