জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফ্রিল্যান্সাররা ভালো আয় করেন, স্মার্ট। কিন্তু সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি না থাকায় বিয়ে করতে সমস্যা হয়। তাই তাদেরকে কীভাবে সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়া যায়, তা নিয়ে চিন্তা করতে বলেছেন প্রধানমন্ত্রী।
হাসিনা
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তমের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। আইভি রহমান ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হওয়ার পর ২৪ আগস্ট মারা যান।
‘যে আদর্শ এবং লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই আদর্শ এবং লক্ষ্য ধ্বংস করাই ছিল খুনিদের লক্ষ্য।
দেশে কয়েক দফা বন্যার মধ্যে আষাঢ়-শ্রাবণ শেষে ফের ভাদ্র মাসে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থেকে প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন।
‘আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিববর্ষ উদযাপন করছি। তাঁর জন্ম শতবর্ষে আমাদের লক্ষ্য বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। প্রত্যেকটি মানুষকে যেভাবে পারি, গরিবানাহালে একটি চালা হলেও আমরা করে দেব।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুধবার দুপুরে টেলিফোন করে কুশলাদি বিনিময় করে বাংলাদেশের করোনা ও বন্যা পরিস্থিত সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে সারাদেশে এক কোটি চারা বিতরণ, রোপণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, আমাদের প্রবৃদ্ধি ক্রমান্বয়ে বাড়ছিল, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি (করোনা ভাইরাস) এসে সব উন্নয়ন অগ্রগতি স্তব্ধ করে দিয়েছে।