রাজধানীতে টিপ পরায় শিক্ষিকাকে হেনস্থার ঘটনায় বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেতা টিপ পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানিয়েছিলেন। সে ঘটনায় অভিনেতাদের টিপ পরা নিয়ে সমালোচনা করেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান।
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
- * * * *
- জনসংখ্যা ১ কোটির মধ্যে রাখতে গণভোট করতে যাচ্ছে সুইজারল্যান্ড
- * * * *
- খুলনা ও বরিশাল বিভাগের ৫ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার
- * * * *
- ঢাকা কলেজে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উত্তেজনা
- * * * *
- ঢাকার বাতাসে সুখবর, বায়ুদূষণের শীর্ষে বাগদাদ
- * * * *
হিজাব
হিজাব বিতর্কের জেরে যারা চলতি বছরে দ্বিতীয় প্রি ইউনিভার্সিটি কোর্স (পিইউসি)-এর পরীক্ষায় বসেননি তারা নতুন করে আর পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন না বলে জানিয়ে দিয়েছে ভারতের কর্নাটক রাজ্যের প্রি ইউনিভার্সিটি এডুকেশন দফতর। রাজ্য সরকারের বক্তব্য, যে সমস্ত শিক্ষার্থী পিইউসি-র প্র্যাকটিক্যাল পরীক্ষা দেয়নি, তাদের কোনোভাবেই দ্বিতীয় সুযোগ দেয়া হবে না।
অন্তর্বর্তীকালীন অর্ডারের আগে যেসব ছাত্রী হিজাব বিতর্কের কারণে পরীক্ষায় বসার সুযোগ পাননি তারা পরীক্ষা রি-টেকের সুযোগ পেতে পারেন। এমনই আশ্বাস মিলেছে কর্নাটক সরকারের তরফে।
কর্নাটক হাইকোর্টের হিজাব মামলার রায়ে সন্তুষ্ট নন মামলাকারীরা। রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তারা। কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই রাজ্যে সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষার আবেদন জানিয়েছেন।
ইসলাম ধর্মে হিজাব অপরিহার্য নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরা নিয়ে তৈরি হওয়া যাবতীয় বিতর্ক ঘিরে এ রায় দিল কর্ণাটক হাইকোর্ট। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে যে সমস্ত আবেদন জমা পড়েছিল, মঙ্গলবার তা খারিজ করে দেন আদালত।
হিজাব বা কোনো ধর্মীয় প্রতীক পরে ক্লাস নেয়া যাবে না, কর্তৃপক্ষের এই আদেশের প্রতিবাদে ইস্তফা দিয়েছেন তুমাকুরুর একটি বেসরকারি কলেজের এক অতিথি শিক্ষক। গত তিন বছর ধরে তিনি ওই কলেজে ইংরেজি পড়াতেন।
ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্নাটক রাজ্যের হাইকোর্টে স্কুল ও কলেজে হিজাব পরায় সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে মুসলিম ছাত্রীদের পিটিশনের শুনানি অব্যাহত রয়েছে।
‘বিভিন্ন সংস্কৃতিকে তাদের ধর্মীয় বিশ্বাস প্রদর্শনের অনুমতি দেয় ভারতের বহুত্ববাদ।’ হিজাবের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কর্ণাটক হাইকোর্টে আবেদনকারী আইনজীবী এমনই যুক্তি দাড় করলেন বুধবার। মামলার শুনানি চলাকালীন মামলাকারী শিক্ষার্থীদের আইনজীবী দাবি করেন, শুধুমাত্র ধর্মীয় কারণেই মুসলিম শিখার্থীদের হিজাব নিষিদ্ধ করা হচ্ছে।
হিজাব মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) শীর্ষ আদালত বলেছে, ‘আমরাও জানি যে রাজ্য (কর্নাটকে) কী হচ্ছে, আমরা উপযুক্ত সময় বিষয়টি শুনব।’
ভারতের কর্নাটক রাজ্যে হিজাব পরে কলেজে যাওয়ার জন্য হিন্দু উগ্রবাদীদের হাতে হেনস্তার শিকার মুসলিম ছাত্রী মুশকান খান বলেছেন, তিনি হিজাব পরেছেন বলে তারা জয় শ্রী রাম স্লোগান দিয়েছে। তখন আমিও আল্লাহু আকবার ধ্বনি দিয়েছি। আমি হিজাব পরার অধিকার রক্ষার লড়াই অব্যাহত রাখব।