সিরাজগঞ্জের তাড়াশে প্রায় কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুইজনকে আটক করেছে র্যাব। আটকরা হলেন রাজশাহীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে কুদরত-ই-খোদা (২৭) এবং গোদাগাড়ী উপজেলার দীঘিরাম গুন্ঠিহর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী হাওয়া নুর বেগম (৩০)।
হেরোইন
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে ৩৬ লাখ টাকার হেরোইনসহ মা-মেয়েকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১২ সদস্যরা।
রাজধানীর মিরপুর দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও ট্রাক জব্দসহ মো. আল আমিন ও মো. জুলমত নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকায় মোটরসাইকেল আরোহীর স্যান্ডেলের ভেতর থেকে ২১ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ করা হয়েছে। এ সময় নারীসহ দু’জনকে গ্রেফতারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ রাজধানীর শ্যামপুর এলাকা থেকে তাছলিমা (৪৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আরব সাগর থেকে তিনশ ৮৫ কিলোগ্রাম (৮৪৯ পাউন্ড) হেরোইন জব্দ করেছে। জানা গেছে, হেরোইনের আনুমানিক মূল্য ৪০ লাখ ডলার।
মালয়েশিয়া থেকে যাওয়া একটি মালবাহী কন্টেইনার থেকে সাড়ে চারশ’ কেজি হেরোইন জব্দ করেছে অস্ট্রেলীয় পুলিশ। তারা বলছে, অস্ট্রেলিয়ার ইতিহাসে এটিই জব্দ হওয়া হেরোইনের সবচেয়ে বড় চালান। এর আনুমানিক দাম ধরা হচ্ছে ১৪ কোটি অস্ট্রেলীয় ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৯০ কোটি টাকা।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকা থেকে ১কেজি ২৫০ গ্রাম রেরোইনসহ তিন ভাইকে আটক করেছে র্যাব। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় ১কোটি ৭০ লাখ টাকা।