মঙ্গলগ্রহে উড়ল হেলিকপ্টার। মঙ্গলের মাটিতে বসেই তার শব্দ রেকর্ড করে ও ভিডিয়ো তুলে পাঠাল নাসার রোভার ‘পার্সিভিয়ার্যান্স’। পৃথিবীতে বসে প্রতিবেশী গ্রহে হেলিকপ্টার ‘ইনজেনুইটি’-র ডানা ঘোরার গুরগুর শব্দ শুনল মানুষ! ফড়িংয়ের মতো উড়তে দেখল ছোট্ট হেলিকপ্টারটিকে।
হেলিকপ্টার
আফগানিস্তানের মধ্যাঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এদুর্ঘটনায় নয়জনের প্রাণহানি ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয় বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে।
ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নরমান্ডিতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন দেশটির বিলিয়নিয়ার পার্লামেন্ট সদস্য অলিভিয়ের ডাসাল্ট।
কিউবায় হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় হলগুইন প্রদেশ থেকে গুয়ান্তানামো যাওয়ার পথে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। এতে পাঁচ আরোহীর সবাই প্রাণ হারান।
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিট বালস্তিতানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে দু’জন পাইলট ও দু’জন সৈন্য। সেনাবাহিনীর এক বিবৃতিতে রোববার এ কথা বলা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসাসের পাহাড়ের ঢালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট ও তার একটি মেয়েসহ ৯জন নিহত হয়েছেন।
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সেনাপ্রধান জেনারেল শেন ওয়াই-মিং নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও সাতজন।