প্রায় এক মাস পর শনিবার (৮ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১১ টন পেঁয়াজ এসেছে। এর মধ্য দিয়ে আবারও বন্দরের আমদানি কার্যক্রম সচল হলো।
- কুষ্টিয়া সীমান্তে পৃথক ৩ টি অভিযানে ৯৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
- * * * *
- জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও
- * * * *
- আট ইসরায়েলি কোম্পানির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
- * * * *
- সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের
- * * * *
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪
- * * * *
১
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি আবারও বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
কুষ্টিয়ার কুমারখালীতে গরু চুরির সালিশে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার চরসাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২জন।
বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জেনারেল হাসপাতাল। সদরঘাটস্থ এ হাসপাতালে আগামী সোমবার (১০ জুলাই) থেকে বিনামূল্যের এই পরীক্ষা সুবিধা চালু হবে।
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছে। কুকুরটি গৃহপালিত গরু-ছাগলকেও হামলা করেছে। বৃহস্পতিবার উপজেলার উত্তর ও মধ্যম ওয়াহেদপুর গ্রামের বাসিন্দাদের ভোর থেকেই পালাক্রমে ১৫ জনকে কামড় দিয়ে আহত করে।
রাজধানী ঢাকার গুলিস্তান, মোহাম্মদপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতি ও ছিনতাইকালে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি ফারহান-৩ নামে একটি লঞ্চ তলা ফেটে মাঝ নদীতে দুর্ঘটনায় পতিত হন। তাৎক্ষণিক টহলে থাকা কোস্টগার্ডের একটি দল ১৫০ যাত্রীকে উদ্ধার করে।
গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় গত ২০২২-২০২৩ অর্থবছরে ১ লাখ ৬২ হাজার ১৮৬ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত রয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধান ও গমের চাষাবাদ হয়েছে।
পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য দেশের বেশ কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ বৃহস্পতিবার।