দিনাজপুরের নবাবগঞ্জে জমি চাষে ব্যবহৃত ট্রাক্টর চালাতে গিয়ে সুজন মোহন্ত নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। নিহত সুজন মোহন্ত (৩০) নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড় মাগুরা গ্রামের দাশপাড়ার শ্রী মাধব মহন্তের ছেলে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নবাবগঞ্জ-কাচদহ পাকা সড়কে নবাবগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
- কুষ্টিয়া সীমান্তে পৃথক ৩ টি অভিযানে ৯৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
- * * * *
- জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও
- * * * *
- আট ইসরায়েলি কোম্পানির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
- * * * *
- সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের
- * * * *
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪
- * * * *
১
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা থেকে ১৭ হাজার ৮৬৫ দশমিক ২৬ মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। ঈদের দিন থেকে আজ দুপুর আড়াইটা পর্যন্ত এ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান
দেশে ৯ হাজার ৯১৫টি শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে ৭১টি কারখানার শ্রমিকরা ঈদুল আজহার ছুটি পাননি। শিল্পাঞ্চল পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
ঈদুল আজহার ঈদের দ্বিতীয় দিন সড়কে ৫ জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে তিনজন, লক্ষ্মীপুর দুজন, গাইবান্ধায় দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন ও ঝিনাইদহে একজন নিহত হয়েছে।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল্লাহ বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
লক্ষ্মীপুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার টুমচর গ্রামে মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় বেপরোয়া বাসের ধাক্কায় পিতা জয় কুমার দাস (৫৫) নিহত হয়েছেন।
রাজধানীতে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৪টার পর ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার (১ জুলাই) পর্যন্ত এ বৃষ্টিপাত চলমান থাকবে এবং রোববার থেকে বৃষ্টি কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪১ হাজার ৮১২টি গবাদিপশু কোরবানি হয়েছে। গত বছর সারাদেশে কোরবানিকৃত গবাদিপশুর সংখ্যা ছিল ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি। ২০২১ সালে এ সংখ্যা ছিল ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি। গত বছরের তুলনায় এবার ৯১ হাজার ৪৯টি গবাদিপশু বেশি কোরবানি হয়েছে।
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূরপঙ্খী-৭ নামের একটি লঞ্চে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।