চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ১৪ নভেম্বর। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। সোমবার এ সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
১
বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ১৮ লাখের উপরে। একই সময়ে মারা গেছেন ৪৭ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় প্রয়োজনীয় সংশোধন, সংযোজন করে মহাসড়ক বিল, ২০২১ এর রিপোর্ট চূড়ান্ত করার সুপারিশ করা হয়েছে।
ই-অরেঞ্জে অর্ডার করা পণ্য ডেলিভারি অথবা বিনিয়োগ করা টাকা ফেরতের দাবিতে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন গ্রাহকরা। এ সময় পুলিশের বাধার মুখে পড়ে তারা। পরে গ্রাহকরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাব থেকে মৎস্যভবন গেলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কমপক্ষে ১০ জন আহত হন। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ।
জেলা শহর পিরোজপুরের কেন্দ্রস্থলে অবস্থিত ২শত ৫০ শয্যার জেলা হাসপাতাল এর নির্মাণ কাজ সম্পন্নের লক্ষ্যে আরও ১১ কোটি টাকা বরাদ্দ এসেছে। এ নিয়ে নির্মাণাধীন এ হাসপাতালটির মোট বরাদ্দের পরিমাণ দাাঁড়িয়েছে ৫৬ কোটি টাকা।
ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন গুলশান শাখার ভল্ট থেকে ১৯ কোটি টাকা উধাও হয়েছে। বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শক দল গত সোমবার (২০ সেপ্টেম্বর) ব্যাংকটির শাখায় গিয়ে এমন তথ্য উদ্ঘাটন করেছে।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে একটি তেলের জাহাজে গ্যাস দিয়ে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন ও একজন নিখোঁজ রয়েছেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি বাড়ানো ও ঘাটতি পূরণে শিক্ষকদের জন্য নতুন ১১ নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
আফ্রিকার দেশ ক্যামেরুনের ইংরেজিভাষী পশ্চিমাঞ্চলীয় এলাকায় বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১৫ জন সরকারি সেনা এবং আরও কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানির জন্য ২১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।