১

১ লাখ ৮ হাজারে বিক্রি হলো ১২ শাপলা পাতা মাছ

১ লাখ ৮ হাজারে বিক্রি হলো ১২ শাপলা পাতা মাছ

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশের জালে ধরা পড়েছে ১২টি শাপলা পাতা মাছ। পরে ১ লাখ ৮ হাজার টাকা দিয়ে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সি মাছ গুলো কিনে নেয়। 

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০২ বোতল ফেনসিডিল সহ আটক ১

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০২ বোতল ফেনসিডিল সহ আটক ১

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মোঃ আলিমুল ইসলাম (২৯)। সে কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের নাজমুল হোসেনের ছেলে।

ইউক্রেন ১০০ বছর পর বড়দিন পালন করবে

ইউক্রেন ১০০ বছর পর বড়দিন পালন করবে

১৯১৭ সালের পর এবারই প্রথমবারের মতো ২৫ ডিসেম্বর বিশ্বের বেশিরভাগ দেশের সাথে বড় দিনের উৎসব পালন করবে ইউক্রেন। রাশিয়ার সাথে তাল মিলিয়ে গত বছরও ৭ জানুয়ারি দেশটিতে বড়দিন পালিত হয়েছিল।

১ জানুয়ারি শুরু হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

১ জানুয়ারি শুরু হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

নতুন বছরের প্রথম দিনে বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে জানুয়ারির তৃতীয় সপ্তাহে করার পরিকল্পনা করছে সরকার। 

১১ মাসে চা উৎপাদন ছাড়াল সাড়ে ৯ কোটি কেজি

১১ মাসে চা উৎপাদন ছাড়াল সাড়ে ৯ কোটি কেজি

চলতি মৌসুমে ১০২ মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে নভেম্বর পর্যন্ত ১১ মাসে ৯৫ মিলিয়ন কেজির বেশি চা উৎপাদন ছাড়িয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল্লাহ নূরী।

আজ ১৩ জেলায় পাঠানো হচ্ছে ব্যালট পেপার

আজ ১৩ জেলায় পাঠানো হচ্ছে ব্যালট পেপার

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে আজ ১৩টি জেলায় ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। সোমবার (২৫ ডিসেম্বর) প্রথম ধাপে ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড সরবরাহ করা হবে।

২২ দিনে রেমিট্যান্স এলো ১৫৭ কোটি ডলার

২২ দিনে রেমিট্যান্স এলো ১৫৭ কোটি ডলার

চলতি বছরের শেষ মাস ডিসেম্বরের প্রথম ২২ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১৫৬ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৭ হাজার ১৮৫ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)।

নাইজেরিয়ায় গ্রামবাসীর মধ্যে সংঘাতে নিহত ১৬

নাইজেরিয়ায় গ্রামবাসীর মধ্যে সংঘাতে নিহত ১৬

নাইজেরিয়ায় গ্রামবাসীর মধ্যে সংঘাতে ১৬ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্লাতিউ রাজ্যের মুশু গ্রামে পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘাতের খবর পাওয়া গেছে।