ফ্রান্সে ন্যূনতম মজুরি ১ দশমিক ৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে নতুন বেতন কার্যকর হবে।
১
আগামী ১২ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা করা শুরু হবে।
চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৫ হাজার ৯০৯ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন।
প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ (স্থানীয় সময়) বেলা ১২ টা ৪০ মিনিটে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন।
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে এক রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৭ জন সদস্যকে আটক করা হয়েছে। জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচে থেকেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও তার দোসরদের বের করে আইনের মুখোমুখি করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শ্যাডো ও ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।
সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। প্রতিষ্ঠানটির অধীন বিভিন্ন কার্যালয়ে ৩৬টি পদে মোট ১৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি হিসেবে অংশ নেবেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।