রংপুর বিএসটিআই’র অভিযানে ২ ব্যক্তির এক বছর করে জেল এবং কারখানার যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। বিএসটিআই বিভাগীয় কার্যালয় এবং রংপুর জেলা প্রশাসন ও র্যাব যৌথ ভাবে বৃহস্পতিবার বিকেলে রংপুর মহানগরীতে এ অভিযান চালায়।
২ জনের
শেরপুরের নকলায় ঝড়ে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাতিজা বউ ও চাচা শ্বশুর মারা গেছেন। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার টালকী ইউনিয়নের মজিদবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘূর্ণিঝড় ‘রেমালে’র প্রভাবে এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (২৬ মে) রাত সাড়ে ৯টায় আবহাওয়া অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
দেশে গত ২৪ ঘণ্টায় ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫০ হাজার ১৩৪ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৯৪ জনে অবস্থান করছে।
নরসিংদীর ভাটপাড়ায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুই জন।
ঢাকার ধামরাইয়ে কালবৈশাখী ঝড়ে কুল্লা ইউনিয়নের বরাকৈই এলাকায় ঘরের টিনের চাল ও দেয়ালধসে চাপা পড়ে ২ নিরাপত্তা কর্মী মারা গেছেন। আর আহত হয়েছেন আরো ২ জন। ঝড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই ফার্মের হিসাবরক্ষক কর্মকর্তা কৃঞ্চপদ সরকার।
মাদারীপুরে ‘হিটস্ট্রোকে’ ব্যবসায়ী শাহাদত সরদার (৫২) ও কৃষক মোসলেম ঘরামী (৫৮) নামে দুইজন মারা গেছেন।
সারাদেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আর এই তাপপ্রবাহে দিনাজপুরের ফুলবাড়ীতে হিটস্ট্রোকে দুজন মারা গেছেন। তারা হলেন- পৌর এলাকার চকসাবাজপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে সাবেক পৌর কাউন্সিলর মোতাহার আলী (৫৮) এবং অপরজন যশোর কোতোয়ালি থানা এলাকার রাজারহাট গ্রামের ট্রাকচালক বিল্লাল হোসেন (৫২)।
কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়ার দ্বন্দ্বে সিএনজি অটোরিকশা চালক রাসেলকে খুনের ঘটনায় ২ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
চট্টগ্রামের বায়েজিদ থানার বালুছড়া এলাকায় আপন তিন ভাই–বোন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের দুই লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।