বাংলাদেশ থেকে শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ২২ হাজার ২০৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
২ জনের
নওগাঁর পোরশা উপজেলায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম ও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।
রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর চালানো গণহত্যার পক্ষে প্রচারণায় সহায়তার অভিযোগে ৭১ টেলিভিশন ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামালসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।
খাগড়াছড়ির চেঙ্গি নদীতে শামুক কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।
‘জুলাই যোদ্ধা’র তালিকার ‘গ’ শ্রেণিতে আরও এক হাজার ২৪২ জনকে সংযুক্ত করে গেজেট প্রকাশ করেছে সরকার। তালিকায় নতুন সংযুক্তদের মধ্যে ময়মনসিংহ বিভাগের ৫৩৪ জন ও সিলেট বিভাগের ৭০৮ জন।
মাদারীপুরের দুই উপজেলা থেকে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে কালকিনি পৌর এলাকার নতুন পানেরহাটে পরিত্যক্ত একটি ডোবা থেকে এক বৃদ্ধা ও শিবচরের মাদবরেরচর এলাকার রেললাইনের পাশের কাশবন এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ৯১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের (এস আলম) ছেলে আহসানুল আলমসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পিরোজপুরের নাজিরপুরে নিবন্ধনবিহীন সার মজুদ ও বিক্রির অভিযোগে মো. আলমগীর হোসেন শেখ (৫৪) ও মো. লোকমান হোসেন (৫৮) নামের দুই ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৩০ হাজার টাকা করে তাদের দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রামে চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।