এই উচ্চ মূল্যের বাজারে স্বল্প মজুরিতে সংসার চলছে না ট্যানারি শ্রমিকের। সব শেষ ২০১৮ সালে এ খাতের জন্য ন্যূনতম মজুরি ১৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলেও সেটি আজও পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। ট্যানারি শিল্প মালিকরা ৮ থেকে ৯ হাজার টাকা দিয়ে শ্রমিকদের কাজ করাচ্ছেন। এই স্বল্প মজুরিতে দুই বেলার খাবার জোটানো কঠিন হয়ে পড়েছে ট্যানারি শ্রমিকদের।