বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ১৮ লাখ ছাড়িয়েছে।
২
নোয়াখালীর জেলা কারাগার থেকে আসামি নিয়ে লক্ষ্মীপুর যাওয়ার পথে বহনকারী মাইক্রোবাসের সিলিন্ডারের বিস্ফোরণে দুই পুলিশ কনেস্টেবল দগ্ধ হয়েছে । দগ্ধ দুই কনস্টেবলরা হলেন- রাকেশ ও বেসান্ত । এসময় গাড়িতে ৪ জন আসামি ছিলেন।
নেপালে অনুষ্ঠিতব্য এভারেস্ট প্রিমিয়ার টি-২০ লিগে খেলার ছাড়পত্র পেয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। টুর্নামেন্টে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র দিয়েছে তামিমকে।
পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যু। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও নাকাল। বুধবার (২২ সেপ্টেম্বর) বিশ্বে করোনায় শনাক্ত ছাড়িয়েছে ২৩ কোটি। মৃত্যু ছাড়িয়েছে ৪৭ লাখ।
বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানির জন্য ২১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
জাতিসংঘ বলেছে, কর্মক্ষেত্র সম্পর্কিত অসুস্থতা এবং আঘাতে বছরে প্রায় ২০ লাখ লোকের মৃত্যু হচ্ছে। মূলত দীর্ঘ কর্ম ঘন্টার কারণে এই মৃত্যু ঘটছে। মহামারি পরিস্থিতির মধ্যে এই মৃত্যু ঝুঁকি আরো খারাপ হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।
জরুরি পাইপলাইন স্থাপন কাজের জন্য আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আগামীকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
১২ বছর ও তদূর্ধ্ব বয়সী ছাত্র-ছাত্রীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তার সরকারের এই পরিকল্পনার কথা জানান।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের প্রায় ১৭ শতাংশ এলাকা পানিতে তলিয়ে যাবে। এর ফলে দেশের দুই কোটি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়বে।