ইতালির দক্ষিণ উপকূলে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে মৃত ১১ জনের মধ্যে ৩ জন মাদারীপুরের বলে জানা গেছে।
৩ জন
নড়াইলের লোহাগড়া উপজেলায় ইজিবাইক কিনে দেয়ার কথা বলে পলাশ মোল্যাকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার দায়ে তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত
আম কুড়াতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাটে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত হয়েছে
সিলেট কেন্দ্রীয় কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত মো. ইউনুস আলী (২২) নামে এক কয়েদি আত্মহত্যা করেছেন। সোমবার (৩ জুন) সকালে এ ঘটনা ঘটে।
মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সিএনজিচালিত একটি অটোরিকশা ভাড়া করে নিহত পরিবারের সদস্যরা এক অসুস্থ আত্মীয়কে দেখতে তাদের বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে কাভার্ডভ্যানের সঙ্গে তাদের বহনকারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবারের তিন সদস্য মারা যান। আহত হন আরও তিনজন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অগ্রাহ্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় আরও ১৩ জনকে বহিষ্কার করার কথা জানিয়েছে বিএনপি।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় কেউ পাস করেনি। এতে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। এদিকে এ ফলাফল নিয়ে অভিভাবকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যার ফলে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে ভূমিধসের ঘটনা ঘটে।
জয়পুরহাটে ভ্যানচালক আবু সালাম হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।