বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে দেশের উপকূল ও সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দেশের চার সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অফিস।
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
৩
টানা তিনদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে চট্টগ্রামে। আবহাওয়া অফিস বলছে, চট্টগ্রামে এবার গত ৩০ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।
টানা বৃষ্টি, জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার ৩১ ইউনিয়নের ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঢলে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে চকরিয়ার মাতামুহুরি নদীতে ভেসে যায় এক যুবক।
নারীদের জন্য দেশের সর্বোচ্চ সম্মাননা ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’ পাচ্ছেন দেশের চার বিশিষ্ট নারী ও বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল।
চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর প্রথমবারের মতো ছবি পাঠিয়েছে ভারতের চন্দ্রযান-৩। চাঁদের গা-ঘেঁষে থাকা অবস্থায় সেই ছবি পাঠাল ভারতীয় মহাকাশযানটি।
ইউক্রেন যুদ্ধের ইতি টানতে সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ ৪০ দেশ। তবে সেই আলোচনার মাঝেই ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় রুশ আকাশ হামলায় ইউক্রেনে মোট তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ৩০ জনের বেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন।
সম্প্রতি প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রকাশিত ফল চ্যালেঞ্জ করেছে ঢাকা শিক্ষা বোর্ডের ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী। এ জন্য তারা ১ লাখ ৯১ হাজার ২০১টি খাতার ফল পরিবর্তনের জন্য বোর্ডে আবেদন করেছেন। বোর্ড এসব আবেদন যাচাই বাচাই করে আগামী ২৮ আগস্ট ফল প্রকাশ করবে।
চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকা থেকে গাঁজা, একটি খেলনা পিস্তুল ও দু'টি ক্ষুরসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে র্যাব।
আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি জেলা ও দায়রা আদালত। শনিবার দণ্ড ঘোষণার পর তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।