২৭, ৩৫, ৩৩, ৪০ ও ১১! সাধারণ কিছু সংখ্যা মনে হলেও এগুলো একটি দলের পাঁচ ম্যাচে হজম করা গোলের সংখ্যা। চীনে চলমান আইএসইএফ অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে এমনই হতাশাজনক পারফরম্যান্স বাংলাদেশের।
পাঁচ ম্যাচে ১৪৬ গোল হজম করে প্রতিপক্ষের জালে একবারও বল পাঠাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।